1 Answers
উই শব্দের বাংলা অর্থ উই [ ui ] বি. পিঁপড়ের মতো কীটবিশেষ, বল্মীক।[দেশি]।উইঢিপি, উইঢিবি–বি. উইপোকা মাটি খুঁড়ে ঢিপির মতো যে বাসা তৈরি করে।উইধরা, উইলাগা–বিণ. উইয়ের দ্বারা আক্রান্ত।[উই] (বিশেষ্য) সাদা রঙের পিপীলিকা জাতীয় কীটবিশেষ; বল্মীক। উইচারা, উইঢিপি, উিইঢিবি (বিশেষ্য) উইপোকা কর্তৃক নির্মিত মাটির স্তূপ; বল্মীক; উইপোকার বাসা। উই ধরা, উইয়ে ধরা, উইলাগা (ক্রিয়া) উইপোকা দ্বারা আক্রান্ত হওয়া। □ (বিশেষণ) ১ উইপোকা দ্বারা ভুক্ত; উইয়ে খাওয়া্ ২ উই ধরেছে এমন। উইরাজ, উলিরাজ (বিশেষ্য) উইকীটের শত্রু লাল পিপীলিকার মতো কীটবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) উপদীকা> উঅঈআ>উইআ> উই}
7122 views
Answered