1 Answers
ঈক্ষণ শব্দের বাংলা অর্থ ঈক্ষণ [ īkşaņa ] বি. ১. দৃষ্টি, দেখা; ২. চোখ।[সং. √ঈক্ষ্ + অন]।ঈক্ষিত–বিণ. দেখা গেছে বা দেখা হয়েছে এমন, দৃষ্ট।[ইক্খন্] (বিশেষ্য) ১ দর্শন; দৃষ্টি (করুণার অপাঙ্গ ঈক্ষণে ভাগ্যদান দেছ ভাগ্যহীনে-শাহাদাত হোসেন; কোন সকৌতুকে কটাক্ষ ঈক্ষণে-সুফী মোতাহার হোসেন)। ২ নেত্র; নয়ন; চক্ষু। ঈক্ষমাণ (বিশেষণ) দেখছে এমন; নিরীক্ষমাণ। ঈক্ষিত (বিশেষণ) অবলোকিত; দৃষ্ট। {(তৎসম বা সংস্কৃত) √ঈক্ষ্+অন(ল্যুট্)}
13599 views
Answered