1 Answers
আস্তানা শব্দের বাংলা অর্থ আস্তানা [ āstānā ] বি. ১. আড্ডা (সাপের আস্তানা); ২. বাসস্হান (কোনোক্রমে এখানে একটা আস্তানা করেছি); ৩. আখড়া, আশ্রম (কোনোক্রমে এখানে একটা আস্তানা করেছি) ৩. আখড়া, আশ্রম (ফকিরের অস্তানা)।[ফা. আস্তানা]।আস্তানা গাড়া–ক্রি. বি. (অস্হায়ী) বাসস্হান স্হাপন করা।আস্তানা গুটানো–ক্রি. বি. আড্ডা তুলে দেওয়া।তু. পাততাড়ি গুটানো।আস্তানা] (বিশেষ্য) ১ খানকা; আশ্রম (সম্মুখে একটি পীরের আস্তানা-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। ২ আড্ডা; বসত (ঝোপঝাড় কাটিয়া আস্তানা সাজাইবার কাজে ব্যস্ত হইয়া পড়িল-শামসুদ্দীন আবুল কালাম)। ৩ বাসস্থান; আশ্রয়স্থল (শুধু খোরাকি আর আস্তানা-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। আস্তান গাড়া, আস্তানা করা (ক্রিয়া) সাময়িকভাবে বাস করার বা আড্ডা দেওয়ার জন্য কোনো স্থানে ওঠা (মোড়লের বাড়িতে আস্তানা করিলেন-আবুল মনসুর আহমদ)। আস্তানা গুটানো (ক্রিয়া) আড্ডা তোলা বা ভাঙ্গা। {(ফারসি) আস্তানাহ্}