1 Answers
আসল শব্দের বাংলা অর্থ আসল [ āsala ] বিণ. ১. খাঁটি (আসল হীরা); ২. সত্য, প্রকৃত, যথার্থ (আসল কথাটা বলো); ৩. অবিকৃত; ৪. মূল, original (আসল দলিলটা দেখতে চাই); ৫. খরচখরচা বাদে মোট, নিট।বি. ১. মূল জিনিস; ২. মূলধন (আসলের চেয়ে সুদ বেশি)।[আ. অস্ল্]।আসলি–বিণ. খাঁটি, বিশুদ্ধ, নির্ভেজাল (আসলি সোনা)।আসলে–ক্রি-বিণ. প্রকৃতপক্ষে।[আশোল্] (বিশেষণ) ১ খাঁটি; বিশুদ্ধ; অবিকৃত; নির্ভেজাল (আসল সোনা)। ২ সত্য; প্রকৃত; যথার্থ (আসল ঘটনা)। ৩ মূল; আদি (আসল দলিল)। ৪ আনুষাঙ্গিক খরচ বাদে মোট; নিট (আসল আয়)। □ (বিশেষ্য) মূলবস্তু (নানামতে সাবধানে রাখিল আসল-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ বাণিজ্যাদির মূলধন (সুদে-আসলে)। আসলি (বিশেষণ) বিশুদ্ধ; খাঁটি; নির্ভেজাল (আসলি সোনা)। আসলে (ক্রিয়া) (বিশেষণ) প্রকৃতপক্ষে (আসলে সে একটা চোর)। {(আরবি)আসল}