1 Answers

আসন্ন শব্দের বাংলা অর্থ আসন্ন [ āsanna ] বিণ. ১. প্রায় এসে গেছে এমন (আসন্ন বিপদ, বর্ষা আসন্ন); ২. নিকটবর্তী; ৩. অন্তিম, শেষ (আসন্ন অবস্হা)।[সং. আ + √ সদ্ + ত]।আসন্নকাল–বি. মৃত্যুকাল; বিপত্কাল।আসন্নপ্রসবা–বিণ. (স্ত্রী.) যার প্রসবকাল উপস্হিত।আসন্নমৃত্যু–বিণ. মুমূর্ষু।[আশন্‌নো/আশোন্‌নো] (বিশেষণ) ১ উপস্থিত বা আগতপ্রায় (আসন্ন বিপদ)। ২ বিপন্ন বা অন্তিম (আসন্নকাল)। ৩ নিকটবর্তী; ঘনিষ্ঠ (দুর্দশাপন্ন আসন্ন জ্ঞাতিসন্তানকে অন্ন দেওয়া দুরূহ ব্যাপার নহে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। আসন্নকাল (বিশেষ্য) ১ মৃত্যুর সময়; অন্তিমকাল। ২ বিপৎকাল। আসন্ন প্রসবা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) প্রসবকাল নিকটবর্তী হয়েছে এমন। আসন্ন মৃত্যু (বিশেষণ) মূমূর্ষু; মরণ অতি নিকটবর্তী এমন। {(তৎসম বা সংস্কৃত) আ+Öসদ্+ত(ক্ত)}

3884 views