1 Answers

আসন শব্দের বাংলা অর্থ আসন [ āsana ] বি. ১. বসার স্হান (সিংহাসন, কাষ্ঠাসন); ২. বসার জন্য ছোট গালিচা বা ওইজাতীয় বস্তু; ৩. পীঠ (দেবীর আসন); ৪. যোগসাধনে বসার প্রণালী বা যোগব্যায়ামের প্রণালী (শবাসন, পদ্মাসন); ৫. সম্মানের স্হান, মর্যাদা (বিদ্বানের আসন সর্বত্র, তাঁর আসন সবার হৃদয়ে)।[সং. √ আস্ + অন]।আসনগ্রহণ–বি. বসা, নির্দিষ্ট আসনে উপবেশন।আসনপিঁড়ি–বিণ. পরস্পর বিপরীত হাঁটুর উপর পা তুলে বসা (আসনপিঁড়ি হয়ে বসা)।[আশোন্] (বিশেষ্য) ১ বসবার স্থান বা উপকরন (কাষ্ঠাসন)। ২ বসবার ছোট কম্বল, গালিচা ইত্যাদি। ৩ পীঠ। ৪ সম্মানিত অবস্থিতি; মর্যাদা (বিদ্বানের আসন)। ৫ বাসস্থান; গৃহ (ভদ্রাসন)। ৬ যোগসাধনায় উপবেশনের বিবিধ ভঙ্গি বা কৌশল (পদ্মাসন)। আসন গ্রহণ (বিশেষ্য) উপবেশন। আসন পিঁড়ি, (বিশেষ্য) এক পায়ের উপর অন্য পা মুড়ে উপবেশন (নিমি তখন আসনপিঁড়ি হইয়া বসিয়া-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) Öআস্+অন(ল্যুট্)}

6710 views