1 Answers

আশ্বাস শব্দের বাংলা অর্থ আশ্বাস [ āśbāsa ] বি. ১. ভরসা, অভয়; ২. প্রবোধ, সান্ত্বনা; ৩. উত্সাহদান (আশ্বাস দেওয়া)।[সং. আ + √ শ্বস্ + অ]।আশ্বাসক–বিণ. বি. আশ্বাসদানকারী।আশ্বাসন–বি. আশ্বাস দেওয়া।আশ্বাসিত–বিণ. আশ্বাস দেওয়া হয়েছে এমন, আশ্বস্ত।[আশ্‌শাশ্‌] (বিশেষ্য) ১ প্রবোধ; সান্ত্বনা; অভয়। ২ ভরসা (সদাগর বলে যত কপট আশ্বাস-কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ৩ উৎসাহদান। আশ্বাসক (বিশেষ্য) আশ্বাস দেয়; সান্ত্বনাদাতা; আশ্বাসন (বিশেষ্য) ১ আশ্বাসদান; সান্ত্বনাদান। ২ উৎসাহ প্রদান। আশ্বাসিত (বিশেষণ) আশ্বস্ত; সান্ত্বনা বা ভরসাপ্রাপ্ত; আশ্বাস দেওয়া হয়েছে এমন (আমি কিয়ৎ অংশে বীতশোক ও আশ্বাসিত হইয়াছি-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) আ+ Öশ্বাসি+অ(অচ্)} আশ্বিন, আশিন [আশ্‌‌শিন্, আশিন্] বাংলা সনের ষষ্ঠ মাস। □ (বিশেষণ) উক্ত মাস সম্বন্ধীয়; আশ্বিনের (কেশের গন্ধ আনিছে আশিন হাওয়া-কাজী নজরুল ইসলাম)। আশ্বিনে, আশ্বিন্যা (বিশেষণ) আশ্বিন মাসকালীন (আশ্বিন্যা পানিতে দেখে মাঠে নাইক ধান-ময়মনসিংহ গীতিকা)। {(তৎসম বা সংস্কৃত) আশ্বিনী+অ(অণ্)}

7851 views