1 Answers
আটা ৩ শব্দের বাংলা অর্থ [আঠা, আটা] (বিশেষ্য) ১ কাই; লেই; গাঁদ। ২ ক্বাথ। ৩ গাচের চটচটে রস বা নির্যাস। ৪ আগ্রহ; মনোযোগ (কাজে আটা থাকা)। আটাকাঠি (বিশেষ্য) পাখি ধরার জন্য আঠাযু্ক্ত কাঠি বা দণ্ডবিশেষ (আটাকাঠিটা পেলে ঠিক হত কিন্তু রিদয়ের বাবা সেটা চালের মটকায় তুলে রেখেছেন-অবনীন্দ্রনাথ ঠাকুর)। আঠালো, আঠুলে (বিরল)। আটালো, আঁটালো (বিশেষণ) আঠাযু্ক্ত; চটচটে; এঁটেল (আঠুলে মাটি-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) গ্রন্থি> (বাংলা) গাঁঠ ((হিন্দি) আঁট)>আঁট+ (বাংলা) আ>}
7431 views
Answered