1 Answers
আঁকা শব্দের বাংলা অর্থ আঁকা [ ān̐kā ] ক্রি. ১. রেখা টেনে চিত্র করা; দাগ কাটা; ২. লেখা (বিধাতা মানুষের ললাটে যা আঁকেন তা মোছা যায় না)।বি. অঙ্কন, চিত্রণ (ছবি আঁকা তার পেশা)।বিণ. অঙ্কিত, চিত্রিত (তোমার আঁকা ছবি); চিহ্নিত, লিখিত।[বাং. √ আঁক্ + অ]।আঁকানো–ক্রি. অঙ্কিত বা চিত্রিত করানো।বিণ. অঙ্কিত করানো হয়েছে এমন।আঁকাজোঁকা–বি. বিণ. ক্রি. দাগ কাটা, চিত্রবিচিত্র করা, নকশা করা।আঁকিয়ে–বি. যে ছবি আঁকে; শিল্পী।[আঁকা] (ক্রিয়া) ১ চিত্র করা; অঙ্কন করা (ছবি আঁকা)। ২ রেখা টানা (কাজল আঁকা)। ৩ দাগ কাটা বা চিহ্নিত করা; অঙ্কপাত করা। ৪ লেখা। (বিশেষ্য) অঙ্কন; চিত্র; লেখন; চিহ্নিত করণ। (বিশেষণ) চিত্রিত; অঙ্কিত; লিখিত; চিহ্নিত। আঁকাজোকা, আঁকাজোখা (বিশেষ্য) চিত্রকরণ; হিজিবিজি রেখা টানা। (বিশেষণ) চিত্রিত; অঙ্কিত। আঁকানো (ক্রিয়া) অন্যের দ্বারা অঙ্কিত বা চিত্রিত করিয়ে নেওয়া। (বিশেষণ) অঙ্কিত করানো হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত)অঙ্ক>}