1 Answers

ছকড়া (বিরল) শব্দের বাংলা অর্থ [ছকড়া/ছক্‌ড়া] (বিশেষ্য) ১ বাদ্যযন্ত্র বিশেষ (কাড়া নাকাড়া শানাই ছকড়া ডান মৃদঙ্গ ঘাগরের বাদ্যে দশদিনে আগে হইতেই পশুপক্ষী আর মাটিতে পড়ে না-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)। ২ অতি সাধারণ ঘোড়ার গাড়ি (ছকড়া গাড়ী-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। ছেকড়া। ছকড়া-নকড়া (বিশেষ্য) ১ অবজ্ঞাসূচক ব্যবহার তুচ্ছ-তাচ্ছিল্য (… উনি আমাকে ছকড়া-নকড়া করেন-দীনবন্ধু মিত্র)। ২ বিশৃঙ্খলা। ৩ নগণ্য। ৪ বিশৃঙ্খলা। {(তৎসম বা সংস্কৃত) ষট্‌>ছ+(তৎসম বা সংস্কৃত)কপর্দক>কড়া>},

5448 views