রক্তরস কি?

#এক কথায় প্রকাশ
1968 views

2 Answers

রক্তরস হল রক্তের গুরুত্বপূর্ণ একটি উপাদান। 

রক্তের উপাদানকে সাধারণত দুইভাগে ভাগ করা হয়।

  1. রক্তকণিকা
  2. রক্তরস বা প্লাজমা

 

মোট রক্তের ৪৫% হল রক্তকণিকা এবং বাকি ৫৫% ই রক্তরস। রক্তকণিকার উপাদান হচ্ছে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। এগুলোর আবার আলাদা আলাদা বিভিন্ন উপাদান আছে। আপনি যেহেতু শুধু রক্তরস সম্পর্কে জানতে চেয়েছেন তাই রক্তকণিকা নিয়ে বিস্তারিত লিখছিনা।

 

রক্তরস বা প্লাজমাঃ

  1.  পানি(৯০-৯২%)
  2. কঠিন পদার্থ (৮-১০%)

 

কঠিন পদার্থের মধ্যে রয়েছে অজৈব পদার্থ (১%) ও জৈব পদার্থ

অজৈব পদার্থগুলো হল– Na, K, Ca, Mg, P, Cu, Fe ইত্যাদি।

আর জৈব পদার্থের মধ্যে রয়েছে –প্রোটিন- সিরাম অ্যালবুমিন, সিরাম গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন, ফাইব্রিনোজেন

অপ্রোটিন- ইউরিয়া, অ্যামোনিয়া, ইউরিক এসিড, ক্রিয়েটিনিন, জ্যানথিন, হাইপোজ্যানথিন গ্লুকোজ, প্রশমিত স্নেহদ্রব্য, কোলেস্টেরল, হরমোন, এনজাইম, বিলিরুবিন, বিলিভার্ডিন অ্যান্টিটক্সিন, অ্যাগ্লুটিনিন ইত্যাদি।

 

রক্তরসের কাজঃ 

  1. রক্ত জমাট বাঁধার প্রয়োজনীয় উপাদানগুলো পরিবহন করে
  2. হরমোন, এনজাইম, লিপিড প্রভৃতি দেহের বিভিন্ন অংশে বহন করে
  3. টিস্যু থেকে বর্জ্য পদার্থ নির্গত করে রেচনের জন্য বৃক্কে পরিবহন করে
  4. রক্তকণিকাসহ রক্তরসে দ্রবীভূত খাদ্যসার দেহের বিভিন্ন অংশে বাহিত হয়
  5. শ্বসনের ফলে কোষে সৃষ্ট CO2 কে বাইকার্বনেট হিসেবে ফুসফুসে পরিবহন করে
  6. রক্তের অম্ল-ক্ষারের ভারসাম্য রক্ষা করে।

 

এটি আমার bissoy তে প্রথম উত্তর। আশাকরি উত্তরটি আপনার আশানুরূপ হয়েছে। ধন্যবাদ।

1968 views Answered

রক্তরস হল রক্তের একটি গুরুত্বপূর্ণ উপাদান। এটি হালকা হলুদাভ তরল যা সাধারণত দেহের বিভিন্ন প্রকার রক্তকোষ ধারণ করে। মানব দেহের শতকরা প্রায় ৫৫ ভাগই হল রক্তরস।রক্তরস মূলত কোষপর্দার বাইরের রক্তগহ্বরের মধ্যকার তরল পদার্থ।

1968 views Answered

Next steps