1 Answers
আজি ( পদ্যে ব্যবহৃত ) শব্দের বাংলা অর্থ [আজ্, আজি] (বিশেষ্য) অদ্য today (আজ ভালো দিন)। □ (অব্যয়) (ক্রিয়াবিশেষণ) অধুনা বর্তমানে (আজ তার দিন ফিরেছে)। □ (ক্রিয়াবিশেষণ) এইবার এক্ষণ (আজ তোমার দৌড় দেখিব)। আজকার, আজকের (বিশেষণ) বর্তমান দিনের এই সময়ের। আজকাল, আজকালি (অব্যয়), (ক্রিয়াবিশেষণ) বর্তমান কালে অধুনা। আজকাল করা (ক্রিয়া) গড়িমসি করা টালবাহানা করা। আজকে (অব্যয় ), (ক্রিয়াবিশেষণ) ১ অদ্য আজ(আজিকে এই সমাল বেলাতে বসে আছি-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ এইবার এতদিনে (আজিকে হয়েছে শান্তি-রবীন্দ্রনাথ ঠাকুর)। আজ-নয়-কাল (বিশেষ্য) দীর্ঘসূত্রতা গড়িমসি। আজবাদে কাল (ক্রিয়াবিশেষণ) শীঘ্র অদূর ভবিষ্যতে। আজকের আজকার। { (তৎসম বা সংস্কৃত) অদ্য>আজ্জ>আজ+ই},
4156 views
Answered