অর্থ কাকে বলে?

#সাধারণ জ্ঞান
2868 views

1 Answers

সাধারণত বিনিময়ের মাধ্যমকেই অর্থ বলা হয়। অর্থ একটি বিনিময়ের মাধ্যম যা সবার কাছে গ্রহণযোগ্য, যা দ্বারা দ্রব্য ও সেবা ক্রয়-বিক্রয় এবং সব ধরনের লেনদেন সম্পাদন করা যায়। মোটকথা যা বিনিময়ের মাধ্যম, সঞ্চয়ের ভাণ্ডার, মূল্যের পরিমাপক হিসেবে কাজ করে, তাকেই অর্থ বলে। 

বিভিন্ন দেশে অর্থকে বিভিন্ন নামে অবহিত করা হয়। যেমন_ বাংলাদেশে টাকা, জাপানে ইয়েন, যুক্তরাজ্যে পাউন্ড স্টার্লিং এবং আমেরিকায় ডলার। অর্থনীতিবিদ কোলের ভাষায়, 'অর্থ এমন একটি জিনিস যা সবাই সাধারণভাবে দেনা-পাওনা মেটাতে এবং ঋণ পরিশোধ করতে ব্যবহার করে।' অর্থনীতিবিদ ওয়াকারের মতে, 'অর্থের কাজ দ্বারাই অর্থের পরিচয় পাওয়া যায়।'

সুতরাং বলা যায়, যে বস্তু বিনিময়ের মাধ্যম ও দেনা-পাওনা মেটানোর উপায় হিসেবে সবার কাছে গ্রহণযোগ্য এবং যা মূল্যের পরিমাপক ও সঞ্চয়ের বাহন হিসেবে কাজ করে, তাকেই অর্থ বলা হয়।

2868 views Answered

Next steps