2 Answers
আপনি শারীরিক ও মানসিক ভাবে এখন ও যথেষ্ট পরিপক্ক নন। এখন আপনার নিজেকে গড়ার বয়স ভেঙ্গে চুরমার করার নয়।
আপনি একজন ছাত্র। সতের বছর বয়সে আপনি হয়তোবা ইন্টারমিডিয়েট/আলিম এ পড়ছেন। মন দিয়ে পড়াশোনা করুন। নিজের ক্যারিয়ার মজবুত করুন। একটা ভালো বিশ্ববিদ্যালয় এ চান্স পাওয়ার টার্গেট নিয়ে প্রস্তুতি নিন এখন থেকেই।
বিয়েটা ছেলেখেলা নয়। বিয়ে সারাজীবন দুজন মানুষ সুখে দুঃখে একসাথে থাকার বিষয় যাতে সফল হতে হলে দুজনের শারীরিক, মানসিক ও আর্থিক পরিপক্বতা প্রয়োজন।
আপনি নিয়মিত নামাজ, পড়াশোনা, খেলাধূলা ও শারীরিক ব্যায়াম করুন।মাঝে মাঝে রোজা রাখুন।এই সময়েই বিয়ে করতে হবে এমন মোহ টা কেটে যাবে।
2039 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy