1 Answers
সি পি এ (CPA) মার্কেটিং
আর কস্ট পার একশন বা CPA মার্কেটিং এ সরাসরি কোন রেভিনিউ শেয়ার করা হয় না বরং মার্চেন্ট
এর বলে দেয়া অ্যাকশন এর উপর নির্ভর করেই এফিলিয়েট কে কমিশন দেওয়া হয়।
ধরুন কোনো মার্চেন্ট বলল যে আমার জন্য যারা লিড জেনারেট করতে পারবে বা আমার এই ফর্মটা
যারা পূরণ করাবে তারা একটি নির্দিষ্ট অঙ্কের কমিশন পাবে তাহলে এটি হবে CPA মার্কেটিং।
এখন CPA মার্কেটিং টা অনেকের কাছেই আকর্ষণীয় মনে হয় এ কারণে যে এই পদ্ধতিতে এফিলিয়েট কে
কোন প্রোডাক্ট সেল করতে হয় না বরং যেকোনো একটি অ্যাকশনের কারণেই সে কমিশন পেতে পারে।
তবে রেভিনিউ শেয়ারিং মডেলে অনেক বেশি কমিশন পাওয়া যায়।
অনেক মার্চেন্ট রেভিনিউ শেয়ারিং ও সিপিএ উভয় পদ্ধতিতে তাদের এফিলিয়েট প্রোগ্রাম পরিচালনা করে
যেমন গ্রামারলির ফ্রি একাউন্ট কেউ যদি আমার লিঙ্ক থেকে ওপেন করে, তবে আমি পাই ২০ সেন্ট আর
এটি হল একধরনের সিপিএ মার্কেটিং।
আবার এফিলিয়েট কে কতবার কমিশন দেয়া হবে তার ওপর নির্ভর করে
এফিলিয়েট মার্কেটিং কে দুই ভাগে ভাগ করা যায় আর তা হলো সিঙ্গেল টায়ার এবং টু টায়ার বা মাল্টি টায়ার।
সিঙ্গেল টায়ার (Single-Tier)
সিঙ্গেল টায়ার এফিলিয়েট মার্কেটিং এ মার্চেন্ট তার এফিলিয়েটকে প্রতিটি সেলের জন্য মাত্র একবারই
কমিশন দেয়। যেমন গ্রামারলি এফিলিয়েট প্রতিটি সেল করতে পারলে ২০ ডলার দেয় আর এটি হল
সিঙ্গেল টায়ার।
টু টায়ার (Two-Tier) বা মাল্টি টায়ার (Multi-Tier)
এ ধরনের মডেলে একজন এফিলিয়েট তার মাধ্যমে আনা গ্রাহকদের প্রত্যেকের সেল থেকেও কমিশন
পান। ধরেন পাখি একজন এফিলিয়েট যিনি রনি ও বনি কে কোন এক মার্চেন্টের প্রোগ্রামে যুক্ত করল।
এখন রনি ও বনি এর প্রতিটি সেলেও পাখি একটি কমিশন পেতে থাকবেন। এই মডেলটা অনেকটাই এম
এল এম (MML) সিস্টেমের মত হলেও মার্চেন্টের মানসম্মত প্রোডাক্ট থাকার ফলে এখানে কোন প্রতারণা
নেই।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy