1 Answers
জুমার দিন যোহরের নামাজের পরিবর্তে দুই রাকাত জুমার নামাজ আদায় করা পত্যেক মুসলমানের উপর ফরজ।
জুমার নামাজের রাকাতের সংখ্যা:
চাররাকাত কাবলাল জুম’আদুই রাকাত ফরজচার রাকাত বা’দাল জুম’আ
চার রাকাত কাবলাল জুম’আ নিয়ত:
বাংলা উচ্চারণঃ নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তায়ালা আরবায়া রাকাআতি ছালাতি কাব্লাল জুমুয়াতি, সুন্নাতি রাসূলিল্লাহি তয়ালা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল্ কা’বাতিশ্ শারীফাতি আল্লাহু আক্বার।
অর্থঃ আমি কেবলামুখী হয়ে আল্লাহ্র ওয়াস্তে চার রাকায়াত কাবলাল জুমা’ সুনাতে মুয়াক্কাদা নামাজের নিয়ত করলাম। আল্লাহু আকবর।
জুমা’র দুই রাকাত ফরজ নামাযের নিয়ত:
বাংলা উচ্চারণ: নাওয়াইতু আন্ উসকিতা আন্ জিম্মাতী ফারদুজ্জহ্রি, বি-আদায়ি রাকয়াতাই ছালাতিল্ জুমুয়াতি, ফারজুল্লাহি তায়ালা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল্ কা’বাতিশ্ শারীফাতি আল্লাহু আক্বার।
অর্থঃ আমার উপর জুহরের ফরজ নামায আদায়ের যে দায়িত্ব রয়েছে, আমি কেবলামুখী হয়ে, জুমা’র দুই রাকায়াত ফরজ নামায আদায়ের মাধ্যমে তা পালনের নিয়ত করলাম। আল্লাহু আকবর।
চার রাকাত বা’দাল জুম’আ নিয়ত:
বাংলা উচ্চারণঃ নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তায়ালা আরবায়া রাকাআতি ছালাতি বা’দাল জুমুয়াতি, সুন্নাতি রাসূলিল্লাহি তয়ালা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল্ কা’বাতিশ্ শারীফাতি আল্লাহু আক্বার।
অর্থঃ আমি কেবলামুখী হয়ে আল্লাহ্র ওয়াস্তে চার রাকায়াত বা’দাল জুমা’র সুন্নাতে মুয়াক্কাদা নামাজের নিয়ত করলাম। আল্লাহু আকবর।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy