1 Answers
কোকাকোলা নামের এই হালকা পানীয়ের আবিষ্কার মার্কিন যুক্তরাষ্ট্র। আবিষ্কারের পরপরই এই পানীয় সমগ্র বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে এবং তরুন সমাজকে বিশেষভাবে আকর্ষণকরে।অনুরূপভাবে, হালকা মেজাজের পপ জাতীয় সংগীত,চা-চা জাতীয় নৃত্য,হিপ্পি জীবনপদ্ধতি,মারিজুয়ানা-হাসিস ইত্যাদি মাদব দ্রব্যের আসক্তি বিশ্বের বিভিন্ন দেশের যুবসমাজকে, বিশেষভাবে হতাশাগ্রস্ত যুবসমাজকে বিশেষভাবে আকৃষ্ট করে। বলা বাহুল্য,এসব জিনিষ মানুষের চেতনাকে জীবণ ও সমাজের গভীরতর দিক থেকে ফিরে রাখে,জীবনসংগ্রামককে ভোঁতা করে দেয় এবং হালকা মেজাজ ও উদ্দেশ্যেহীনতার আবর্তে মানুষকে আচ্ছন্ন করে তোলে।এরূপ আচ্ছন্ন মানুষেরা অন্যায়,বৈষম্য, শোষণ ইত্যাদির বিরুদ্ধে সংগ্রাম থেকে বিরত থাকে।হালকা ও উদ্দেশ্যহীন এই মানসিকতা, জীবনপদ্ধতি ও মূল্যবোধের সংস্কৃতিকে কোকাকোলা সংস্কৃতি বলে অভিহিত করা হয়ে থাকে।