উৎপাদনের উপকরণ বলতে কি বোঝায়?

#সাধারণ জ্ঞান
1966 views

1 Answers

কোনো কিছু উৎপাদনের জন্য যেসব দ্রব্য বা সেবাকর্ম প্রয়োজন হয়, সেগুলোকে উৎপাদনের উপকরণ বলে। যেমন—কৃষকের ধান উৎপাদন করতে জমি, বীজ, সার, লাঙ্গল, সেচ, শ্রমিক ইত্যাদির প্রয়োজন হয়। আবার শিল্পপণ্যের জন্য কারখানা, বিল্ডিং, কাপড়, সুতা, মেশিন, বিদ্যুৎ, গ্যাস, ময়দা, চিনি,  তেল, শ্রমিক ইত্যাদি লাগে। এসব দ্রব্যসমগ্রী উৎপাদন করতে আবার প্রাকৃতিক সম্পদ যেমন—মাটি, মাটির উর্বরা শক্তি, আলো-বাতাস, পরিবেশ, খনিজদ্রব্য, সূর্য কিরণ, পানি, আরো অনেক কিছুর প্রয়োজন হয়। এখানে যেসব দ্রব্যের কথা বলা হলো এগুলো সবই উৎপাদনের উপকরণ।

1966 views Answered

Next steps