মুখের তোতলানি দুর করার উপায় কি?

#সাধারণ জ্ঞান
1961 views

1 Answers

মূখের তোতলানো করার করণীয়ঃতোতলানো একটি জটিলরোগ। তোতলানোর শুরুতেই এই রোগের চিকিৎসা করা দরকার। এ রোগ কম বয়সীদের ক্ষেত্রে দ্রুত আরোগ্য লাভ করে। বিভিন্ন রকমের তোতলানো রোগী লক্ষ্য করা যায়। কোনো কোনো রোগী এক শব্দ বারবার পুনরাবৃত্তি করেন যেমন: আমি ক-ক-ক-কলা খাব। আবার কেউ লম্বা স্বরে কথা বলেন। কিছু রোগী এমন আছে যে, কথা হঠাৎ আটকে গিয়ে আর কথা বলতে পারছেন না। সমাজ তাদের ভালো চোখে দেখে না। তোতলানো রোগীরা দ্রুত কথা বলার চেষ্টা করেন। যার ফলে কথা বেশি আটকে যায়। ধীরে ধীরে কথা বলুন। দ্রুত কথা বলার অভ্যাস পরিত্যাগ করুন। শব্দের বিরতি রেখে কথা বলুন। এক শব্দবারবার বলার চেষ্টা করবেন না। যে শব্দে বাবর্ণে কথা আটকে যাবেসেখানেই সঙ্গে সঙ্গে থেমে যাবেন। নাক দিয়ে তলপেটে বাতাস নেবেন,মুখ দিয়ে ছেড়ে ওই শব্দটিউচ্চারণ করুন। বিভিন্নলোকের সঙ্গে ইচ্ছা করেই কথা বলুন। চুপচাপ বসে থাকবেন না। নিজেকে অসহায় মনে করবেন না। কখনো আবেগপ্রবণ হবেন না। অর্থাৎ ভয় করা, রাগকরা, লজ্জা পাওয়া, দুশ্চিন্তা করা, হওয়া বাউত্তেজিত হওয়া যাবে না।কোনো কারণে রেগে বাউত্তেজিত হয়ে গেলেসমস্যা বৃদ্ধি পেতে পারে।তাইউত্তেজিত হবেন না,মস্তিষ্ক ঠাণ্ডা রেখে সমস্যার সমাধান করুন।আপনার এই সমস্যার জন্য নিজেকে সমাজ থেকে আলাদা করে রাখবেন না।সবার সঙ্গে মিশতে চেষ্টা করুন এবং ধীরে ধীরে কথা বলুন। তোতলানো রোগীদেরকাউন্সেলিং এবং এক্সারসাইজের মাধ্যমেআরোগ্য লাভ সম্ভব।

1961 views Answered

Next steps