1 Answers

নতুন সেনাপ্রধান জেনারেল আজিজ

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে আজ (১৮ জুন) বলা হয় আগামী ২৫ জুন বিকালে তাকে জেনারেল পদে উন্নীত করা হবে। এরপর, তিনি সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করবেন।

মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ আবু বকর ছিদ্দিক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, আজিজ আহমেদকে তিন বছরের জন্যে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নতুন সেনাপ্রধান আজিজ বর্তমান সেনাপ্রধান আবু বেলাল মুহাম্মদ শফিউল হক-এর স্থলাভিষিক্ত হবেন।

লেফটেন্যান্ট জেনারেল আজিজ ২০১২ সালের ৫ ডিসেম্বর থেকে ২০১৬ সালের ১৬ নভেম্বর পর্যন্ত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-র মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

এর আগে, কুমিল্লা সেনানিবাসের ৩৩ পদাতিক বাহিনীর জিওসি হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।

2029 views Answered

Next steps