1 Answers
অধিকাংশ মেরুদণ্ডীদের চোয়ালে অথবা মুখ বা গলবিলের অভ্যন্তরীণ ত্বকে অবস্থিত শক্ত, ছোট, ডেন্টিন (dentin), পাল্প (pulp), সিমেন্টাম (cementum) ও এনামেলে (enamel) নির্মিত সাদাটে গঠন বিশেষ যা মূলত খাদ্য কামড়ে ধরা ও চিবানোর পাশাপাশি আক্রমণ ও প্রতিরক্ষায় ব্যবহৃত হয়।
অন্যদিকে অনেক অমেরুদণ্ডীদের মুখ বা খোলস বা বহিঃকঙ্কালে একই ধরণের বহিঃবৃদ্ধি (outgrowth) দেখতে পাওয়া যায় যা দাঁত নামে পরিচিত।
মেরুদণ্ডীদের দাঁত প্রধানত দু’ভাগে ভাগ করা যায়। যথা-
- হোমোডোন্ট (homodont): যখন দাঁতগুলো আকার-আকৃতিতে একই ধরণের হয়ে থাকে তখন তাকে হোমোডন্ট বলে। যেমন অধিকাংশ মাছের দাঁত এধরণের।
- হেটারোডোন্ট (heterodont): যখন দাঁতগুলো আকার-আকৃতিতে ভিন্ন ধরণের হয়ে থাকে তখন তাকে হেটারোডন্ট বলে। যেমন অধিকাংশ স্তন্যপায়ীর দাঁত এধরণের যথা- কৃন্তক (incisor), পেষক (molar), পুরঃপেষক (premolar), শ্বাদন্ত (canine) ইত্যাদি।
2056 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy