বুকে ব্যাথার কারন
স্যার, আমার বয়স ২১ বছর।
প্রায় ২ বছর আগে (২০২৪ সালের জুনে) তাড়াহুড়ো করে একটি খুব ঠান্ডা আইসক্রিম গিলে ফেলেছিলাম। তখনই বুকের মাঝখানে ঠান্ডা অনুভূতি ও ব্যথা হয়েছিল। সেদিন রাতে জ্বরও এসেছিল। এরপর কয়েকদিন বুকের মাঝখানে ব্যথা ও শক্ত অনুভূতি ছিল।
এরপর থেকে প্রায় ২ বছর ধরে:
ঠান্ডা খাবার বা পানীয় খেলে বুকের মাঝখানে অস্বস্তি, চাপ বা ব্যথা হয়।
গত প্রায় ২০ দিন ধরে কুসুম গরম চা খেলেও বুকের মাঝখানে অস্বস্তি হতো, যদিও এখন আগের তুলনায় কিছুটা কমেছে।
খাওয়ার সময় প্রায়ই বারবার ঢেকুর আসে। অনেক সময় বড় একটি ঢেকুর আসার পর বুকের অস্বস্তি কমে যায়।
ঢেকুরের সঙ্গে মাঝে মাঝে টক স্বাদ বা টক পানি গলায় আসে, কখনো গন্ধও আসে।
পানি খেতে কোনো সমস্যা হয় না। খাবারও গিলতে পারি, তবে মাঝে মাঝে মনে হয় বুকের মাঝখান দিয়ে নামার সময় ১–২ সেকেন্ডের জন্য খাবারটা লেগে আছে, তারপর স্বাভাবিকভাবে নেমে যায়। খাবার সত্যি আটকে যায় না।
আমি কিছুদিন ১২–২৪ ঘণ্টা ফাস্টিং করেছিলাম, তাই ওজনও কিছুটা কমেছে।
এখন চা খেলে বুকের মাঝে গরম লাগে ও বুকে চাপ লাগে ও শক্ত অনুভব হয় এবং বুকে মৃদু ব্যাথা করে, তবে আগের মতো শিরশির অনুভুতি হচ্ছে না
ঠান্ডা জুস খেলেও বুকে চাপ লাগে
আগে CBC, বুকের X-ray এবং Kidney Ultrasound করিয়েছিলাম, সেগুলো স্বাভাবিক ছিল।
স্যার, আমার জানতে ইচ্ছা করছে—এটা কি GERD, esophageal hypersensitivity, নাকি অন্য কোনো সমস্যা? আমার ক্ষেত্রে কি Upper GI Endoscopy প্রয়োজন?
1 views
0 Answers
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy