নামাজি ব্যক্তির সামন দিয়ে অতিক্রম করার মাসালা।
اللہم ہدایۃ الحق والصوابনামাজী ব্যক্তির সামন দিয়ে অতিক্রম করা অত্যন্ত কঠিন গুনা হ্ যেমনিভাবে হাদিস শরীফের মধ্যে এর শাস্তি বর্ণনা করা হয়েছে, হাদিস এর সারাংশ
যদি কোন ব্যক্তি জানতে পারতো নামাজী ব্যক্তির সামন দিয়ে অতিক্রম করা কত বড় গুনাহ তাহলে সে 40 বছর পর্যন্ত অপেক্ষা করাকে উত্তম মনে করত।
এখন একটি বিষয় জানা দরকার তা হলো যদি কেউ সরাসরি নামাজী ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করে একদিক থেকে অপরদিকে যায় তাহলে সে গোনাহগার হবে।
আমাদের দেশে প্রায় সকল মসজিদের মধ্যেই এই গুনাহ থেকে বাঁচার জন্য সুতরা এর ব্যবস্থা রয়েছে।
তবে অনেক জায়গায় সুতরা অনেক ছোট হয়ে থাকে থাকে,
ফিকাহের কিতাবসমূহের মধ্যে সুতরা এর যে সংজ্ঞা বর্ণনা করা হয়েছে , তা হলো এক হাত পরিমাণ হওয়া ।
যদি তার থেকে ছোট হয় তাহলে সুতরা হবে না,
আবার অনেক ব্যক্তি চাদর , মোবাইল ইত্যাদি রেখে দিয়ে সামনে দিয়ে অতিক্রম করে ফেলে এমন অবস্থায় সে গুনাহ থেকে বাঁচতে পারবে না।
একজন ব্যক্তি সামনে বসে আছে তার পিছনে যদি অন্য ব্যক্তির নামাজ শুরু করে দেয় তাহলে সেই ব্যক্তি সেখান থেকে চলে যেতে পারবে অর্থাৎ সরে যেতে পারবে তাহলে তার গুনা হবে না কারণ এখানে সে অতিক্রম করেনি বরং সরে গিয়েছে আর হাদীস শরীফের মধ্যে অতিক্রম করার ব্যাপারে উল্লেখ রয়েছে।