বিবাহের পর যৌন ইচ্ছা ও উত্তেজনা কমে গেছে — ডাক্তারি চিকিৎসা নিচ্ছি, কিন্তু উন্নতি হচ্ছে না। কেউ কি এমন সমস্যায় ছিলেন বা সমাধান পেয়েছেন?

আমি ৩৩ বছর বয়সী একজন পুরুষ, বিয়ে করেছি প্রায় ১৪ মাস আগে। বিয়ের আগে আমার যৌন ইচ্ছা খুব প্রবল ছিল, প্রায় সময় উত্তেজনা অনুভব করতাম, সকালবেলা স্বাভাবিকভাবে erection হতো। কিন্তু বিয়ের পর থেকে যৌন ইচ্ছা প্রায় হারিয়ে ফেলেছি। এখন খুব কম সময়ই সেক্সুয়াল উত্তেজনা হয়, বেশিরভাগ সময়ই লিঙ্গটা নিস্তেজ মনে হয়। রাতে ঘুমানোর সময় বিশেষ করে বুঝি, আমার শরীর যেন কোনো সাড়া দেয় না।

ডাক্তারের পরামর্শে আমি কিছু টেস্ট করিয়েছি, রিপোর্টগুলো এমন:

রক্ত পরীক্ষা:
হিমোগ্লোবিন – 12.2 g/dL
ESR – 22 mm/hr (কিছুটা বেশি)
WBC – 7690 / µL
মাইল্ড অ্যানিমিয়া এবং সামান্য প্রদাহ আছে

হরমোন ও মেটাবলিজম:
TSH – 2.03 IU/mL (নরমাল)
টেস্টোস্টেরন – 4.06 ng/mL (লো-নরমাল)
রক্তে সুগার – 5.07 mmol/L (নরমাল)

সিমেন অ্যানালাইসিস:
ভলিউম – 2 ml
কাউন্ট – 85 মিলিয়ন/ml
মটিলিটি – 70 %
এবনরমাল স্পার্ম – 30 %

পাস সেল – 6-10 / HPF (সামান্য ইনফেকশন)

রিপোর্টে লেখা ছিল “Normozoospermia”

ডাক্তারের প্রেসক্রিপশন:
Losita 5 mg (Escitalopram Oxalate) – মানসিক চাপের জন্য
Panaseng 100 mg (Panax Ginseng) – সকাল ও রাতে
Ecap 400 mg (Vitamin E) – রাতে
Finix 20 mg (Esomeprazole) – সকাল ও রাতে

এর আগে ডাক্তার Tadalafil 2.5 mg দিয়েছিলেন, কিন্তু এটা খেলে তীব্র মাথা ব্যথা হয় এবং erection প্রায় হয়ই না।

এখন প্রায় এক মাস ধরে নিয়মিত সব ওষুধ খাচ্ছি, কিন্তু তেমন কোনো উন্নতি হচ্ছে না। কিছুদিন ভালো মনে হলেও আবার আগের মতোই নিস্তেজ হয়ে যাচ্ছি।

  • কেউ কি এরকম সমস্যায় ছিলেন বা পরিচিত কারো এমন অভিজ্ঞতা আছে?
  • ডাক্তারি চিকিৎসা ছাড়াও কারো ক্ষেত্রে কোন লজিক্যাল উপায় বা সাপ্লিমেন্টে কাজ করেছে?
  • কীভাবে শরীরের এনার্জি ও স্বাভাবিক যৌন ইচ্ছা ফেরানো যায়?


যারা নিজের অভিজ্ঞতা বা ব্যবহারিক পরামর্শ দিতে পারবেন, তাদের মতামত সত্যিই আমার জন্য অনেক মূল্যবান হবে।

ধন্যবাদ সবাইকে।


#যৌন
69 views

1 Answers

Dr. Naimur Rahman
বি.ইউ.এম.এস (হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ), এম.পি.এইচ (প্রজনন ও শিশুস্বাস্থ্য), ডি.ডি.এম (বারডেম)
রেসিডেন্ট মেডিকেল অফিসার হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াকফ) বাংলাদেশ https://dr-naimur-rahman.vercel.app/
১) Escitalopram (Losita) লিবিডো কমায় ,ডাক্তারকে বলে ওষুধটি পরিবর্তন করো।
২) সিমেনে হালকা ইনফেকশন আছে, সঠিক অ্যান্টিবায়োটিক নিলে লিবিডো ও এনার্জি দুটোই বাড়বে।
৩) প্রতিদিন ৩০ মিনিট হাঁটা + ভালো ঘুম + পুষ্টিকর খাবার (ডিম, মাংস, লেবু) রাখলে যৌন ইচ্ছা ধীরে ধীরে স্বাভাবিক হবে।
57 views Answered

Next steps