1 Answers

দেশে ০৫ বছরের নিচের সকল শিশুদের ভিটামিন-এ এর অভাবজনিত সমস্যা প্রতিরোধে ক্যাম্পেইনটি উদযাপন করা হয়। 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন জাতীয় পুষ্টিসেবা/জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান বছরে দুইবার ক্যাম্পেইনটি আয়োজন করে। 

শিশুর সুস্বাস্থ্য রক্ষায় ০৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (এক লাখ ইউনিট) এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (দুই লাখ ইউনিট) খাওয়ানো হয়ে থাকে। 

০৬ মাসের কম বয়সী এবং ০৫ বছরের বেশি বয়সী ও অসুস্থ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো যাবে না। 

২০১০ সাল হতে কার্যক্রমটি নিয়মিতভাবে  চলমান রয়েছে।

4 views

Related Questions