1 Answers

ইউক্রেনে রুশ আগ্রাসনের জন্য বিশ্বকে চরম মূল্য দিতে হচ্ছে। এ যুদ্ধ যত দীর্ঘায়িত হবে বিশ্বব্যাপী অর্থনৈতিক অস্থিরতা ততই বৃদ্ধি পাবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, ২০২২ সালে বৈশ্বিক প্রবৃদ্ধি দাড়াতে পারে ৩.২ শতাংশে, ২০২১ সালে যা ছিল ৬ শতাংশে। এর পর ২০২৩ সালে তা আরো কমে দাড়াবে ২.৭ শতাংশে। বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী ২০২২ সালে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি হয় ৫.২ শতাংশ এবং ২০২৩ সালে হবে ৫.৫ শতাংশ। ফলে বিশ্ব নিম্ন প্রবৃদ্ধির যুগে প্রবেশ করবে। এতে বিশ্বব্যাপী অর্থনীতি আরো সংকুচিত হয়ে পড়বে।

5 views

Related Questions