1 Answers
সীতাকুন্ড, চট্টগ্রাম
২০.০৭.২০২২
স্নেহের দিদার ।
প্রথমে আমার সালাম নিও। গতদিন মায়ের হাতে লেখা একটা চিঠি পেয়ে খুবই উদ্বিগ্ন হলাম। তুমি এমন হতে পার কোনোদিন ভাবিনি। তোমাকে নিয়েই আমাদের পরিবারের আশা-ভরসা। আমার এই পত্র পেয়ে আশা করি সংযত হয়ে চলবে এবং রীতিমতো পড়াশোনা করবে। মায়ের চিঠিতে জানতে পারলাম, তেমার ঘনিষ্ঠ বন্ধু রফিক মাদকাসক্ত। তোমার প্রতি আমার দৃঢ় বিশ্বাস রয়েছে যে, এই বিষয়ে তুমি বেশ সচেতন। তুবও তোমাকে মাদকাসক্তির কুফল সম্পর্কে স্মরণ করিয়ে দিচ্ছি।
যে কেউ মাদকাসক্ত বন্ধু বা সঙ্গীদের প্রভাবে নিজের অজান্তেই মাদকদ্রব্য সেবনে অভ্যস্ত হয়ে ওঠে। তাই এ ধরনের বন্ধু- বান্ধবের সংস্পর্শ থেকে দূরে থাকাই উত্তম। মাদকাসক্তিকে বলা হয় মরণ নেশা। মৃত্যুই এর অনিবার্য পরিণতি। এই নেশা ধীরে ধীরে স্নায়ুকে দুর্বল করে দেয়। শরীরের প্রতিরোধ ক্ষমতাকে নিঃশেষ করে দেয়। ক্রমশ ভোঁতা, অসাড় হয় এদের মননশক্তি। এদের খিদে পায় না, ঘুম হয় না, সময়ের বোধ কমে যায়, হাসিকান্নার বোধ থাকে না। ওজন কমে যায়। ধীরে ধীরে এক অস্বাভাবিক জীবস্মৃত অবস্থায় পৌছে যায়। সর্বোপরি মাদকাসক্তির কুফল অতি মারাত্মক বলে বিবেচনা করা হয়, বিশেষত এ কারণে যে মাদকাসক্ত দেহে ক্ষতির কাজটি চলে ধীরগতিতে। এর বেশি কিছু বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি না । কখনো বৃথা সময় নষ্ট করো না ।
তোমার সামনে জটিল পথ, তা তোমাকে পাড়ি দিতে হবে । আমরা তোমার সে পথ চলায় সর্বাত্মক সহযোগিতা করব। যে কোনো সুবিধা অসুবিধায় আমাকে চিঠি লিখবে। তোমার ফাইনাল পরীক্ষার তো আর মাত্র দু-চার মাস বাকি। তাই পড়া জমিয়ে না রেখে প্রতিদিন নিয়মিত পড়াশোনা করো। তোমার জন্য স্নেহ রইল । আজ এখানেই শেষ করছি।
ইতি
তোমার বড় ভাই
সেলিম
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy