1 Answers

জাতিসংঘের সাধারণ পরিষদ নানাবিধ কার্যসম্পাদন করে থাকে। জাতিসংঘ সনদ মোতাবেক সাধারণ পরিষদ যে সমস্ত কার্যাবলি করে থাকে সেগুলো নিম্নোক্তভাগে ভাগ করা যায়ঃ 

০১. নির্বাচনমূলক কাজঃ সাধারণ পরিষদের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো নির্বাচন পরিচালনা করা। নির্বাচন সংক্রান্ত এ পরিষদ নিম্নোক্ত কার্যাবলি সম্পাদন করেঃ ক. নিরাপত্তা পরিষদের ১০ জন অস্থায়ী সদস্য নির্বাচন করা। ভৌগোলিক ভিত্তিতে আফ্রো-এশিয়া এলাকা থেকে ৫ জন, পূর্ব ইউরোপ থেকে ১ জন, ল্যাটিন আমেরিকা থেকে ২ জন এবং পশ্চিম ইউরোপ ও অন্যান্য রাষ্ট্র থেকে ২ জন নির্বাচিত হয়ে থাকেন। 
খ. অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ECOSOC) ৫৪ সদস্যের নির্বাচন করা। 
গ. জাতিসংঘ সনদের ৯৭ ধারা মোতাবেক নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে জাতিসংঘের মহাসচিব নির্বাচন করা। সাধারণ পরিষদ প্রতি ৫ বছরের জন্য মহাসচিব নির্বাচন করে থাকে। 
ঘ. এ পরিষদ আন্তর্জাতিক আদালতের ১৫ জন বিচারকের নির্বাচন করে থাকে। তবে এ নির্বাচনে সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদ স্বতন্ত্রভাবে ভোট প্রদান করে থাকে। 
ঙ. অছি পরিষদের সদস্য নির্বাচন পরিচালনা করে থাকে। অবশ্য বর্তমানে জাতিসংঘের অঙ্গ সংস্থা হিসেবে আছি পরিষদকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

০২. অর্থ-সম্পর্কিত কার্যাবলি। ০৩. তত্ত্বাবধায়কের কাজ; ০৪. সুপারিশমূলক: ৩৫, সনদ সংশোধনমূলক, ০৬, সহযোগী সংস্থা গঠন, ০৭. আইনবিষয়ক কাজ, ০৮. উদ্যোগ গ্রহণ: ০৯. রিপোর্ট গ্রহণ ও পর্যালোচনা; ১০. নির্বাহী সংক্রান্ত কাজ। এছাড়া জাতিসংঘের লক্ষ্য অর্জনের জন্য সাধারণ পরিষদ নতুন কোনো বিশেষ সংস্থা গঠন করতে পারে এবং অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক শিক্ষা বিষয়ে গবেষণা চালাতে পারে।

6 views

Related Questions