1 Answers
(a) জিটেক্স গ্লাভস: ল্যাবরেটরিতে উত্তপ্ত যন্ত্রপাতি স্থানান্তর করতে, ওভেনে কোনো কিছু গরম বা শুষ্ক করতে, অমসৃণ ভারী যন্ত্রপাতি নাড়াচাড়া করতে জিটেক্স গ্লাভস ব্যবহৃত হয়।
ল্যাটেক্স গ্লাভস: ল্যাবরেটরিতে সাধারণ পরীক্ষা-নিরীক্ষা, আয়তনিক বিশ্লেষণ, লবণ বিশ্লেষণ, কার্যকারীমূলক শনাক্তকরণ, কেলাসন ইত্যাদি কাজে ল্যাটেক্স গ্লাভস ব্যবহার করা হয়।
(b) ক্রোমিক এসিড মিশ্রণ যেভাবে glass apparatus থেকে তৈল জাতীয় পদার্থ দূর করে: কিছু কিছু তৈলপদার্থ ক্রোমিক এসিড মিশ্রণ দ্বারা খুব ধীরে ধীরে জারিত হয়। তখন ময়লাযুক্ত গ্লাস সামগ্রীকে ক্রোমিক এসিড মিশ্রণে কয়েকদিন পর্যন্ত ডুবিয়ে রাখা হয়। ব্যুরেটের স্টপ-কক এর ভিতরের গ্রিজ পরিষ্কার এরূপে করা হয়ে থাকে।
(c) কোনো কোনো রিয়েজেন্ট পাত্রের গায়ে বিভিন্ন সতর্কীকরণ চিহ্ন ব্যবহার করা হয়, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এই চিহ্নগুলোকে হ্যাজার্ড চিহ্ন বলে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত হ্যাজার্ড সিম্বল হলো 10টি ।