1 Answers
আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বিশ্বায়ন খুবই গুরুত্বপূর্ণ। এটি মূলত সীমান্তহীন একটি বাজার ব্যবস্থা সৃষ্টির মাধ্যমে বিশ্বব্যাপী ব্যবসা বাণিজ্য বিস্তৃতকরণের একটি প্রক্রিয়া। কিন্তু জীবনের বহু ক্ষেত্রে এর সুদূরপ্রসারী ভূমিকা রয়েছে। উচ্চ প্রযুক্তিগত যোগাযোগ মাধ্যমগুলোর উন্নতিও দ্রুত অবকাঠামোগত সুবিধা সৃষ্টি হওয়ার দরুন পৃথিবী এখন হাতের মুঠোয় চলে এসেছে। পৃথিবীর দূরতম স্থানে কি ঘটছে তা এখন আমরা মুহূর্তের মধ্যেই জানতে পারি এবং সম্ভব স্বল্পতম সময়ে পৃথিবীর মে কোন স্থানে ভ্রমণ করতে পারি। পৃথিবীর দেশগুলো এখন একই গ্রামের পরিবারের মতো। একটি দেশ অপর দেশের আপদকালীন মুহূর্তে তাৎক্ষণিক এগিয়ে আসতে পারে। কিন্তু বিশ্বায়ন ধারণাটির সুযোগ নিয়ে পুঁজিবাদ জয়ের পথে বেশ খানিকটা এগিয়ে আছে । বিশ্বায়ন উন্নয়নশীল দেশগুলোর চাইতে পুঁজিবাদী রাষ্ট্রগুলোর জন্য বিবিধ সুযোগ-সুবিধার সৃষ্টি করছে। সাহায্য ও সহযোগিতার নাম করে এই সব শিল্পোন্নত পুঁজিবাদী রাষ্ট্রগুলো গরীব দেশগুলোর সত্তা শ্রমিকদের শোষণ করছে।