মাননীয় চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ঢাকা মহানগর নিকট ১ দিনের নৈমিত্তিক ছুটি চেয়ে দরখাস্ত লিখুন।
8 views
1 Answers
০৯.১০.২০২১
বরাবর
চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত
ঢাকা, ১২০৩
বিষয়ঃ এক দিনের নৈমিত্তিক ছুটির জন্য আবেদন ।
জনাব,
যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বক আমি নিম্নস্বাক্ষরকারী জানাচ্ছি যে আগামী ১০.১০.২০২১ তারিখে আমার পারিবারিক একটি অনুষ্ঠানে যোগদান করতে হবে বিধায় উক্ত তারিখে আমার এক কর্মদিবসের নৈমিত্তিক ছুটি প্রয়োজন ।
অতএব, আপনার কাছে আমার আকুল আবেদন এই যে, আগামী ১০.১০.২০২১ তারিখে একদিনের নৈমিত্তিক ছুটি মঞ্জুর করে আমাকে বাধিত করবেন।
বিনীতি নিবেদক
ইয়ামিন (০১৩৪)
অফিস সহায়ক
চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, ঢাকা ।
8 views
Answered