1 Answers

মাটির কণার ফাঁকে ফাঁকে যে পানি থাকে তাকে মৃত্তিকা পানি বলে। এতে উদ্ভিদের প্রয়োজনীয় খনিজ লবণ দ্রবীভূত থাকে।
অনাবৃষ্টি, বৃষ্টিপাত স্বল্পতা বা অন্য কোনো কারণে জমিতে মৃত্তিকা পানির ঘাটতি দেখা দিতে পারে। এ অবস্থায় উদ্ভিদ দেহে পানির ঘাটতি সৃষ্টি হবে। এতে করে উদ্ভিদের শারীরবৃত্তীয় কার্যকলাপ বন্ধ হয়ে গাছটি নেতিয়ে পড়বে। পানির ঘাটতি হলে প্রয়োজনীয় পুষ্টি উপাদান শোষণ ও বাধাগ্রস্থ হয়। খুব বেশি সময় পানির ঘাটতি থাকলে উদ্ভিদ মারা যাবে। এ কারণেই মৃত্তিকায় পানির ঘাটতি উদ্ভিদের জন্য ক্ষতিকর।

7 views

Related Questions