1 Answers
১৫ আগস্ট ও ৩ নভেম্বর উভয় হত্যাকাণ্ডই বাংলাদেশের ইতিহাসে কলঙ্কজনক অধ্যায়ের জন্ম দেয়। উভয় হত্যাকাণ্ড একই গোষ্ঠী দ্বারা সংঘটিত হয়। উভয় হত্যাকাণ্ডের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের স্বাধীনতা এবং সশস্ত্র মুক্তিযুদ্ধের অর্জনসমূহ ধ্বংস, দেশকে নেতৃত্ব শূন্য এবং পাকিস্তানি ভাবাদর্শ প্রতিষ্ঠা করা। তাছাড়াও উভয় হত্যাকাণ্ডে ছিল '৭১- এর মুক্তিযুদ্ধে পরাজিত, স্বাধীনতাবিরোধী দেশীয় ও আন্তর্জাতিক গোষ্ঠীর সম্মিলিত ষড়যন্ত্র ও নীলনকশার বাস্তবায়ন।
4 views
Answered