1 Answers
১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে ঢাকাসহ কয়েকটি স্থানে বাঙালিদের ওপর পাকিস্তানি সেনাবাহিনীর পরিচালিত বর্বর অভিযানের সাঙ্কেতিক নাম ছিল 'অপারেশন সার্চলাইট'।
১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতের কিছু আগে বাঙালির তথা বিশ্বের ইতিহাসে এক কলঙ্কজনক ও বর্বর অধ্যায়ের সূচনা হয়। এ রাতে পাকিস্তানি সেনারা পূর্ব পাকিস্তানের বাঙালিদের স্বাধীনতার দাবি গুঁড়িয়ে দিতে নিরস্ত্র মানুষের ওপর হত্যাযজ্ঞ চালায়। ঢাকাসহ বিভিন্ন স্থানে চালানো তাদের গুলিগোলা ও অগ্নিসংযোগে সে রাতে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
5 views
Answered