1 Answers
মুক্তিযুদ্ধকে 'গণযুদ্ধ' বলা হয় কারণ মুষ্টিমেয় কিছু মানুষ ছাড়া দেশের সর্বস্তরের মানুষ এ যুদ্ধে অংশগ্রহণ করেছিল।
পাকিস্তানি বাহিনী ও তাদের দোসরদের অত্যাচার, নির্যাতন, হত্যা, এ দেশের জনগণকে আরো বেশি ঐক্যবদ্ধ করেছে। স্বতঃস্ফূর্তভাবে ছাত্র, কৃষক, শ্রমিক, নারী, শিক্ষক, কবি, সাহিত্যিক, চিকিৎসক, শিল্পীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ মুক্তির সংগ্রামে শামিল হয়। পাকিস্তান বাহিনীর কিছুসংখ্যক দোসর ব্যতীত সবাই, কোনো না কোনোভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। সাধারণ জনগণের সাহায্য-সহযোগিতা ও স্বাধীনতার প্রতি ঐকান্তিক আকাঙ্ক্ষার ফলেই মাত্র ৯ মাসের যুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা অর্জন সম্ভব হয়েছে। এ কারণেই মুক্তিযুদ্ধকে গণযুদ্ধ বলা হয়।
5 views
Answered