1 Answers

বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আত্মত্যাগের নজিরবিহীন ইতিহাস সৃষ্টিকারী শহিদদের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের শ্রদ্ধার প্রেক্ষিতে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা লাভ করে।
১৯৫২ সালে ভাষা আন্দোলনের পরের বছর থেকে প্রতিবছর একুশে ফেব্রুয়ারি দিনটি শহিদ দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে। এ দিনে বাঙালি জাতি রক্তের বিনিময়ে মাতৃভাষার মর্যাদা রক্ষা করে বিশ্ব ইতিহাসে নজিরবিহীন ঘটনার জন্ম দেয়। তাই ১৯৯৯ সালের ১৭ নভেম্বর প্যারিসে ইউনেস্কোর অধিবেশনে একুশে ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে ঘোষণা করা হয়। এরপর ২০০০ সালের একুশে ফেব্রুয়ারি থেকে দিনটি সারাবিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

6 views

Related Questions