1 Answers
গৌড়রাজ শশাংক ছিলেন স্বাধীন গৌড় রাজ্যের প্রতিষ্ঠাতা।
রাজা শশাংক গৌড় অধিকার করে প্রতিবেশী অঞ্চলে (দণ্ডভুক্তি, উৎকল, কঙ্গোদ ইত্যাদি) রাজ্য বিস্তারের মাধ্যমে এক বিশাল সাম্রাজ্য গড়ে তোলেন। উত্তর ভারতে এ সময় দুজন শক্তিশালী রাজা ছিল। একটি পুষ্যভূতি রাজবংশের অধীনে থানেশ্বর এবং অন্যটি মৌখরী রাজবংশের অধীনে কান্যকুব্জ। থানেশ্বরের রাজা প্রভাকরবর্ধনের কন্যা রাজশ্রীর সাথে কনৌজের মৌখরী রাজা গ্রহবর্মার বিয়ে হলে কনৌজ-থানেশ্বর জোট গড়ে ওঠে। এ জোটের ফলে বাংলার নিরাপত্তা বিপন্ন হলে পাল্টা ব্যবস্থা হিসেবে শক্তি বৃদ্ধির জন্য শশাংক মালবরাজ দেবগুপ্তের সাথে বন্ধুত্ব স্থাপন করে স্বীয় শক্তি বৃদ্ধি করেন। শশাংকের সময় উত্তর ভারতে প্রভাব বিস্তার নিয়ে দ্বন্দ্ব ছিল।
5 views
Answered