1 Answers
যদি কোনো নারী বা শিশুকে অবৈধভাবে সংগ্রহ, অপহরণ কিংবা বিক্রি করার উদ্দেশ্যে প্রতারণা, বলপ্রয়োগ অথবা অন্যকোনো কৌশলের মাধ্যমে দেশের ভিতরে বা বাইরে স্থানান্তর করা হয় তবে তাকে মানব পাচার বলে। একটি সংঘবদ্ধ চক্র আর্থিক মুনাফার লোভে এ হীন কাজ করে থাকে। পাচারকৃত নারী ও শিশুকে পতিতাবৃত্তি এবং অন্যান্য ধরনের কাজে যৌন শোষণ, বলপূর্বক শ্রম, সেবা, দাসত্ব, শারীরিক অঙ্গহানিসহ নানাভাবে অমানবিক নির্যাতন ও শোষণের শিকার হতে হয়।
4 views
Answered