1 Answers
সামাজিক মূল্যবোধ অবক্ষয়ের বহুবিধ কারণ বিদ্যমান। সমাজ পরিবর্তনের ফলে মূল্যবোধের নেতিবাচক পরিবর্তন ঘটলে মূল্যবোধের অবক্ষয় ঘটে। সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার অভাব দেখা দিলে মূল্যবোধের অবক্ষয় ঘটে। আবার আইনের শাসনের দুর্বলতা ও অভাবের কারণে মূল্যবোধের অবক্ষয় ঘটে।
সুতরাং বলা যায়, মূল্যবোধের ইতিবাচক পরিবর্তন সমাজ অনুমোদিত। সমাজের নেতিবাচক পরিবর্তন সমাজ কর্তৃক অনুমোদিত নয়। আর এটিই মূল্যবোধ অবক্ষয়ের কারণ।
5 views
Answered