1 Answers
পরোক্ষ গণতন্ত্র বলতে সাধারণত শাসনব্যবস্থায় নাগরিকগণ সরাসরি অংশগ্রহণ না করে প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে শাসনকার্য পরিচালনা করার পদ্ধতিকে বোঝায়। পরোক্ষ গণতন্ত্রে নির্বাচিত প্রতিনিধিরাই আইন প্রণয়নসহ শাসনকার্য পরিচালনার দায়িত্বে নিয়োজিত থাকেন। বাংলাদেশের মানুষ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে যে সংসদ সদস্যদের নির্বাচন করেন তা পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের উদাহরণ। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রই প্রচলিত রয়েছে।
12 views
Answered