1 Answers
প্রতিটি সমাজব্যবস্থায় সংঘবদ্ধ জীবনযাপন পরিচালনায় কিছু নিয়মকানুন, রীতিনীতি, বিধিনিষেধ অনুসরণ করা হয়। মানুষের মধ্যকার কুপ্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করা এবং সামাজিক সমস্যা মোকাবিলার জন্য কিছু নিয়মকানুন, বিধিবিধান প্রণীত হয়। আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় যা আইন নামে পরিচিত। আধুনিক রাষ্ট্রের আইনসভাই আইনের প্রধান। সকল গণতান্ত্রিক রাষ্ট্রেরই আইনসভা বা আইন পরিষদ আছে। এ আইনসভায় দেশের মানুষের স্বার্থকে লক্ষ রেখে প্রয়োজনীয় আইন প্রণয়ন ও সংশোধন হতে থাকে।
4 views
Answered