1 Answers
যে নেতৃত্ব পদ্ধতিতে নির্বাহী সব ক্ষমতা কেন্দ্রীভূত রেখে অধস্তনদের কাছ থেকে কাজ আদায়ে ভয়-ভীতি ও চাপ সৃষ্টি করেন এবং কোনো বিষয়ে তাদের মতামত ও পরামর্শের গুরুত্ব দেন না, তাকে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব বলে।
প্রতিষ্ঠানে কোনো কাজ দ্রুত করার জন্য কিংবা কর্মীরা স্বেচ্ছায় কাজ করতে আগ্রহী না হলে এ নেতৃত্ব প্রয়োগ করা হয়। এতে কাজ সম্পাদনে কার্যকর ফলাফল পাওয়া যায়। কারণ, এ পদ্ধতিতে কর্মীদের ওপর চাপ প্রয়োগ করে কাজ আদায় করা যায়। কিন্তু কর্মীরা এ পদ্ধতিতে সব সময় কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করে না। দীর্ঘমেয়াদে এ নেতৃত্ব চালু থাকলে কর্মীদের প্রতিষ্ঠান ছেড়ে চলে যাওয়ার সম্ভাবনা থাকে।
5 views
Answered