1 Answers

'স্নেহের তৃষ্ণা' বলতে কবি জন্মভূমির প্রতি গভীর অনুরাগে কপোতাক্ষ নদের স্নেহধারা পাওয়ার ব্যাকুলতাকে বুঝিয়েছেন। 

স্বদেশ থেকে বহু দূরে ফ্রান্সে বসবাস করার সময় কবি জন্মভূমির প্রতি গভীর টান অনুভব করেন। জন্মভূমির শৈশব-কৈশোরের অম্ল- মধুর স্মৃতি কবিকে কাতর করে। তিনি তাঁর গভীর অনুভবে প্রবাসে থেকেও কপোতাক্ষ নদের জলধারার কলকল ধ্বনি শুনতে পান। সেই নদীর স্নেহধারা পেতে তিনি ব্যাকুল হন। তাঁর সমস্ত স্নেহতৃষ্ণার জল যেন বুকে ধারণ করে বয়ে চলছে কপোতাক্ষ। কপোতাক্ষকে তিনি ভুলতে পারেন না। কারণ কপোতাক্ষ তাঁকে যে মাতৃয়েহে জড়িয়ে রেখেছে তা আর কোনো নদ-নদী পারেনি।

58 views Answered

Related Questions

Next steps