1 Answers
আখলাখে যামিমাহ বর্জনীয়।
এটি যেমন ব্যক্তি জীবনে অশান্তি ডেকে আনে, তেমনি সমাজজীবনেও বিশৃঙ্খলা সৃষ্টি করে। অসৎ চরিত্র বা চরিত্রহীন ব্যক্তি পশুর চেয়েও অধম। তার মধ্যে নীতি-নৈতিকতা ও মানবিক মূল্যবোধের বিন্দুমাত্রও পাওয়া যায় না। সে শুধু গড়ন-আকৃতিতে মানুষ; কিন্তু তার স্বভাব- চরিত্র হয় পশুর ন্যায়। নিজ স্বার্থ রক্ষার জন্য সে মানবিক' আদর্শসমূহকে বিসর্জন দেয়। আখলাকে যামিমাহ-র ফলে সে সব রকমের অন্যায়, অত্যাচার ও অশালীন কাজে লিপ্ত হয়ে পড়ে। এমনকি হত্যা-রাহাজানি, যুদ্ধবিগ্রহ ইত্যাদিতেও জড়িয়ে পড়ে। ফলে শান্তি, নিরাপত্তা, সামাজিক ঐক্য, সংহতি, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়। সমাজে অরাজকতা ও. অশান্তি বিস্তার লাভ করে।
4 views
Answered