1 Answers
নৈতিক জীবন গঠনে ও নীতি-নৈতিকতা রক্ষায় তাকওয়ার প্রভাব অনস্বীকার্য। তাকওয়া সকল সৎগুণের মূল। তাকওয়া মানুষকে মানবিক ও নৈতিক গুণাবলিতে উদ্বুদ্ধ করে। হারাম বর্জন করতে এবং হালাল গ্রহণ করতে প্রেরণা যোগায়। ফলে তাকওয়াবান ব্যক্তি সকল কাজেই নীতি-নৈতিকতার অবলম্বন করেন এবং অনৈতিক অশ্লীলতা পরিহার করেন। তাই ইসলামি নৈতিকতার মূলভিত্তি বলা হয় তাকওয়াকে।
6 views
Answered