1 Answers

প্রাণিত্বের বাঁধন বলতে অর্থচিন্তা বা জীবসত্তার চাহিদা পূরণে নিজেকে আবদ্ধ রাখাকে বোঝানো হয়েছে। 

'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে লেখক জীবসত্তা ও মানবসত্তা এ দুটি সত্তার কথা বলেছেন। একটি থেকে অন্যটিতে যাওয়ার মাধ্যম হচ্ছে শিক্ষা। শিক্ষার মাধ্যমে মূল্যবোধ সৃষ্টি হয়, মনুষ্যত্ব লাভ করা যায়। তথাপি অন্নবস্ত্রের সুব্যবস্থাও প্রয়োজনীয়। তা না হলে জীবনের উন্নয়নে অনেক বিলম্ব ঘটে। মনুষ্যত্বের তাগিদে মানুষকে উন্নত করে তোলার চেষ্টা ভালো। অন্যদিকে প্রাণিত্বের বাঁধন থেকে মুক্তি না পেলে মনুষ্যত্বের আহ্বান মর্মে গিয়ে পৌঁছে না। তাই অন্নবস্ত্রের সমাধানও একান্ত জরুরি।

60 views Answered

Related Questions