1 Answers
তকদিরে অর্থ বিশ্বাস জরুরি। কারণ তকদির হলো নির্ধারিত পরিমাণ, ভাগ্য বা নিয়তি। আল্লাহ তায়ালা মানুষের তকদিরের নিয়ন্ত্রক। তিনিই তকদিরের ভালো মন্দ নির্ধারণকারী। মানুষ যা চায় তাই-ই করতে পারবে না। বরং মানুষ শুধু তার কাজের জন্য চেষ্টা সাধনা করবে। অতপর ফলাফলের জন্য আল্লাহ তায়ালার উপর ভরসা করবে। যদি চেষ্টা করার পরও কাঙ্ক্ষিত ফলাফল না পায় তবে হতাশ হবে না। আর যদি কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যায় তবে আনন্দে আত্মহারা হবে না।
5 views
Answered