1 Answers
প্রসবকালে একজন গর্ভবতীর বিভিন্ন ধরনের জটিলতা দেখা দিতে পারে।
কিছু কিছু লক্ষণ দেখে প্রসবকালীন জটিলতা বোঝা যায়। যেমন- মায়ের বয়স ১৮ বছরের কম বা ৩৫ বছরের বেশি হওয়া। শরীর ফুলে যাওয়া, জরায়ুর মধ্যে প্লাসেন্টার অংশ থেকে যাওয়া, ভূণের অস্বাভাবিক অবস্থান, প্লাসেন্টা নিচের দিকে থাকা ইত্যাদি। এছাড়া পাঁচটি বিপদ চিহ্ন দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এগুলো হলো খিচুনি, ভীষণ জ্বর, রক্তস্রাব, মাথা ব্যথা ও ঝাপসা দেখা, বিলম্বিত প্রসব।
5 views
Answered