1 Answers
বিশেষ থেকে সার্বিকে, নির্দিষ্ট থেকে অনির্দিষ্টে, জানা থেকে অজানায়, অংশ থেকে সমস্তে, নিরীক্ষিত থেকে অনিরীক্ষিতে গমন করার নামই হলো আরোহ। আর জানা থেকে অজানায় এবং বিশেষ থেকে সার্বিকে যাওয়ার প্রক্রিয়াই হলো আরোহমূলক লম্ফ। জ্ঞাত থেকে অজ্ঞাত সত্যে উপনীত হওয়াই হলো আরোহের মূল লক্ষ্য, আর এই লক্ষ্য পূরণের প্রধান উপায় হলো আরোহমূলক লম্ফ। একারণেই আরোহমূলক লম্ফকে আরোহের প্রাণ বলা হয়।
5 views
Answered