1 Answers

প্রতিষ্ঠানের অধীনস্থ কর্মচারিগণ কোনো সংবাদ বা তথ্য নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে তাকে ঊর্ধ্বগামী যোগাযোগ বলে।

এটি মূলত নির্দেশনার ভিত্তিতে যোগাযোগ। প্রতিষ্ঠানের প্রয়োজনীয় তথ্য, যেমন- পণ্য বাজার, প্রতিযোগীদের অবস্থা প্রভৃতি সম্পর্কে সাধারণত নিম্ন পর্যায়ের কর্মীরাই অধিক তথ্য জানে। এসব তথ্য বা যেকোনো গুরুত্বপূর্ণ তথ্য অধস্তন কর্মী তার ঊর্ধ্বতনের নিকট প্রেরণ করে। ফলে তাদের মধ্যে যে যোগাযোগ ব্যবস্থা সৃষ্টি হয় সেটিই ঊর্ধ্বগামী যোগাযোগ।

4 views